রাতে পদত্যাগ, সকালে প্রত্যাহার এনসিপির কেন্দ্রীয় নেতা জাকারিয়ার

২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ PM
সুলতান মোহাম্মদ জাকারিয়া

সুলতান মোহাম্মদ জাকারিয়া © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে গতরাতে পদত্যাগ করেছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। শুধু যুগ্ম আহ্বায়কের পদ নয়, দলের সঙ্গে থাকা সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া।

তবে সকালে দেওয়া তিনি লেখেন, ‘আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।’

এর আগে পদত্যাগের ঘোষণা দিয়ে বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব এবং সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

‘জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের রাজনীতি সংগঠিত করতে সহায়তা করব, এই লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম।’ প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি।

এনসিপির ঐতিহাসিক রাজনৈতিক ম্যানিফেস্টো ২৪ দফাসহ দলের বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি। দলের ভেতর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চার জন্য শুরু থেকে দলীয় ফোরামে এবং দলীয় নেতৃত্বকে পরামর্শ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছি।

‘দলের প্রাতিষ্ঠানিকীকরণ প্রচেষ্টা যৎসামান্য যতটুকু ভূমিকা রাখতে চেষ্টা করেছি তা খুব বেশি সফল হয়নি বলে হতাশা ভর করলেও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিখবে, এই বিশ্বাসে ধৈর্য ধরেছি।

কিন্তু ব্যক্তিজীবনে আমি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছি। তাই আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন চাই না।’

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে
  • ২৪ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ…
  • ২৪ নভেম্বর ২০২৬
১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পার…
  • ২৪ নভেম্বর ২০২৬
সোহেল খানের মৃত্যুতে ফারুকীর আবেগঘন পোস্ট, লিখলেন ‘শান্তিতে…
  • ২৪ নভেম্বর ২০২৬
রাতে পদত্যাগ, সকালে প্রত্যাহার এনসিপির কেন্দ্রীয় নেতা জাকার…
  • ২৪ নভেম্বর ২০২৬
অচলাবস্থা নিরসনে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা
  • ২৪ নভেম্বর ২০২৬