‘ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না’

২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সৌজন্যে প্রাপ্ত

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই আগ্রহের প্রেক্ষিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‌‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আসিফ লিখেছেন,

: ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। 

: বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে। 

ঢাকা: আসো খাঁচা আর দড়ি রেডি আছে।

আরেক পোস্টে আসিফ লিখেন, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’।

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। দেশে আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র জানান, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনটিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাসিনা।

মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও সরকারের দায়িত্ব তাকে বিজয় দিবসে দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করা। দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি।

মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ২৪ নভেম্বর ২০২৬
ফুলটাইম অভিনয়ের সঙ্গে হাফটাইম রাজনীতিতে জড়িয়েছিলেন ‘৪২০’র ব…
  • ২৪ নভেম্বর ২০২৬
জেএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৪ নভেম্বর ২০২৬
‘পরিবার যেন বলতে পারে আমি ভালো ছাত্র ছিলাম এবং আছি, তাই পাব…
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
  • ২৪ নভেম্বর ২০২৬
‘ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না’
  • ২৪ নভেম্বর ২০২৬