তোমার পিছু ছাড়বো না, ৫ বছর পর পেল পূর্ণতা

০৪ আগস্ট ২০১৯, ০৫:৫২ PM

© ভিডিও থেকে

‘৪ মিনিট ৫৭ সেকেন্ডের নিজের গাওয়া একটা গান সুন্দরভাবে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে আমার সময় লেগে গেল ৫ বছররেও বেশি। গত হয়ে যাওয়া ৫ বছর থেকে যদি আপনারা ৩০ থেকে ৪০ দিনের গল্পটাও জানতেন, কিভাবে গ্রামের একটা ছেলে কত কী করে নিজের অস্তিত্ব টিকে রেখে এই পর্যন্ত এসেছে। তাহলে হয়তো আমার জীবনটাই বদলে যেত।’

প্রথম গানেই দর্শক-শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়ে উচ্ছ্বসিত শিল্পী নাহিদ হাসানের ভাষ্য। গত ১ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয় ‘তোমার পিছু ছাড়বো না’ গানটি। মিষ্টি কথা-সুরের গানটি প্রকাশের পরপরই প্রশংসার জোয়ার ভিড়তে থাকে নাহিদের দুয়ারে। সঙ্গীতাঙ্গনের মানুষজনের পাশাপাশি সাধারণ শ্রোতারাও গানটির প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।

গুণী সঙ্গীতকার অটামনাল মুনের লেখা, সুর ও সঙ্গীতে তৈরি হওয়া এই গান প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। ভিডিওতে মডেল হয়েছেন দুই তরুণ অভিনয়শিল্পী ইমরান আহমেদ সওদাগর ও লরেন মেন্ডিস। ইউটিউবের ভিডিও স্ট্রিমিংয়ের এই প্ল্যাটফর্মে গানটি উপভোগ করছেন প্রচুর দর্শক-শ্রোতা।

উত্তরবঙ্গের শেষ অঞ্চল ঠাকুরগাঁও। বৃহত্তর দিনাজপুরের এই জেলাতে নাহিদ হাসানের বাড়ি। সেখান থেকে যান্ত্রিক ঢাকায় এসেছেন গানের প্রেমে। সেটা বেশ কয়েক বছর আগে। তারপর থেকে গিটারের ছয় তারে তিনি বাঁধতে থাকেন নিজের স্বপ্ন।

তিনি বলেন, ‘আমি বাংলা গান নয়, ভালো বাংলা গান করতে চাই। বাংলা গানের অভাব নেই? প্রতিদিন সব জায়গা থেকে প্রচুর বাংলা গান বের হচ্ছে। অভাব বাংলা ভালো গানের। ভালো গানও হচ্ছে আমি সেই দলের একজন গান শ্রমিক হতে চাই।’

তিনি বললেন, ‘শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকেই বহু কষ্ট সয়ে গেছি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর প্রথম গানেই এতো এতো সাড়া পাচ্ছি, এত গুণী মানুষদের প্রশংসা পাচ্ছি, আমি সত্যিই আনন্দিত। এজন্য আমি অটামনাল মুন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে এত সুন্দর একটি গান দিয়েছেন।’

তার ভাষ্য, বাংলা গান প্রতিনিয়ত হচ্ছে। ভবিষ্যতেও হবে। তবে আমি চাই ভালো বাংলা গান করতে। কথা, সুর, মিউজিক সব কিছু মিলে যেন একটা মান বজায় থাকে, সেটা নিশ্চিত করতে চাই। ভালো বাংলা গান দিয়ে দেশের সঙ্গীতকে সমৃদ্ধ করতে চান নাহিদ।

‘প্রমাণ হল— বিএনপি একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কা…
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শি…
  • ২৫ এপ্রিল ২০২৬
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির নেতার পদত্যাগ
  • ২৫ এপ্রিল ২০২৬
রাবি শিক্ষককে ছাত্রদল নেতা— ‘শিক্ষকের মত থাকেন, না হলে কান …
  • ২৫ এপ্রিল ২০২৬
ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৫ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬' অনুষ্ঠ…
  • ২৫ এপ্রিল ২০২৬