সরকারি বিশ্ববিদ্যালয়

এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ কোটি ৫০ লাখ

১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ PM
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০২০-২১ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত সাত বছরে গবেষণা কার্যক্রমে মোট ৯৮৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের (চট্টগ্রাম-২) লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে ২২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কার্যক্রমে ৭৮ কোটি ৮৮ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১১৮ কোটি ৭৯ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ১৪১ কোটি ১০ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ১৬৫ কোটি ৩০ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ২১১ কোটি ৬৫ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২১৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছে।

শিক্ষামন্ত্রী সংসদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এবং সরাসরি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রমের জন্য দেওয়া বার্ষিক বরাদ্দের তথ্যও তুলে ধরেন।

মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধা…
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬