৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, নির্মাণ হবে ৪ ওভারপাস

১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ PM
বগুড়ার মোকামতলা মহাসড়ক

বগুড়ার মোকামতলা মহাসড়ক © সংগৃহীত

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে বগুড়ার মোকামতলা থেকে কালাই, জয়পুরহাট হয়ে দিনাজপুরের হিলি পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সার্ভিস রোডসহ প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় মহাসড়কের চারটি স্থানে ওভারপাস নির্মাণ করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোকামতলা-কালাই-জয়পুরহাট-হিলি মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদন পেয়েছে।

প্রকল্পের আওতায় মহাসড়কের আমতলী, কিচক, কালাই ও বটতলী এলাকায় চারটি ওভারপাস নির্মাণ করা হবে।

দীর্ঘদিন ধরে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিভিন্ন স্থানে যানজটের মুখে পড়তে হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারকেন্দ্রিক এলাকায় যানবাহনের চাপ বেশি থাকায় যাতায়াতে সময় লাগে বেশি। পাশাপাশি রয়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। ছয় লেনে উন্নীতকরণ ও ওভারপাস নির্মাণের ফলে এসব ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য পরিবহনে মহাসড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সড়কটির সক্ষমতা বাড়লে স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে জয়পুরহাটসহ আশপাশের এলাকার কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। এতে আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বগুড়ার মোকামতলা থেকে শুরু হয়ে কালাই ও জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত বিস্তৃত এ মহাসড়ক উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডোর। প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরের হিলি স্থলবন্দরের মধ্যে সড়ক যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধা…
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬