এবার শেকৃবির সঞ্চিতার মন জয় করবে লিটন দাস

২৯ জুলাই ২০১৯, ১০:৩৮ PM

© ফাইল ফটো

লিটন দাসের বিশ্বকাপ পারফরমেন্স জয় করেছে টাইগার ভক্তদের মন। এবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার মন জয় করার পালা বাংলাদেশ দলের এ ওপেনার। সঞ্চিতার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন লিটন। গতরাতে ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে লিটন-সঞ্চিতার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়।

সকালে একই সেন্টারে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন লিটন দাস। বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হন। সবাই তাকে নতুন জীবনে শুভকামনা জানান। ‘লাল টুকটুকে’ জীবনসঙ্গীর সঙ্গে লিটন দাসের বিয়ে ও সংবর্ধনার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুটি অনুষ্ঠানেই লিটন ও তার স্ত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

বৌভাতে লিটন দাস মিস করছেন তার সতীর্থদের। তার বৌভাত অনুষ্ঠানের সময় তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য-সাব্বিরা শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলছিলেন। তাই তাদের কেউ-ই উপস্থিত হতে পারেননি।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, লিটনের বিয়ে। এ কারণে তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না।

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬