পিএইচডি ডিগ্রি অর্জনের পথে মুশফিক

১৭ জুলাই ২০১৯, ০৭:৩৪ PM

© ফাইল ফটো

গেল ক্রিকেট বিশ্বকাপে ব্যাট হাতে মুশফিকুর রহীমের পারফর্মেন্স ছিলো চোখে পড়ার মতো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। তবে ভালো ক্রিকেটারের পাশাপাশি ভালো ছাত্র হিসেবেও নামডাক বেশ তার। শুধু ক্রিকেটকেই ধ্যান-জ্ঞান বানিয়ে বসে থাকেননি। আন্তজার্তিক ক্রিকেটের চাপ সামলে চালিয়ে গেছেন পড়াশোনাটাও।

এবার হাঁটছেন পিএইচডি ডিগ্রি অর্জনের পথে। ডক্টরেট ডিগ্রি অর্জনের ধাপ হিসেবে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। তিনি ইতিহাস বিভাগে অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে এমফিল করছেন। এমফিলের বিষয় হচ্ছে, ‘ক্রিকেট ইন সাউথ এশিয়া’। 

ব্যক্তিগত জীবনে মুশফিক দারুণ গোছালো একজন মানুষ। ক্রিকেট মাঠেও তার ছাপ স্পষ্ট। কোনো সন্দেহ নেই, বাংলাদেশ দলের হয়ে অনুশীলনে সবচেয়ে বেশি ঘাম ঝরান তিনিই। ক্রিকেটের পাশাপাশি মুশফিকের পড়াশোনাতে বেশ মনোযোগি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পরে নিজের যোগ্যতায় ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করে এখন একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করছেন মুশফিক। শ্রীলঙ্কা সফরের আগেই এমফিল পরীক্ষায় বসার কথা রয়েছে তার। অবসর সময় কাটাতে নিজের প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছুটে যান এই ক্রিকেটার।

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬