বাবা দিবসে পুরনো ছবি শেয়ার করে চমকে দিলেন সারা

১৬ জুন ২০১৯, ০৫:৩৬ PM

বাবা তাঁর বন্ধু। অন্তত এমনটাই মনে করেন সারা আলি খান। ফাদার্স ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় ‘আব্বা’ অর্থাত্ সইফ আলি খানের সঙ্গে ছবি শেয়ার করে সেই বার্তাই যেন দিতে চাইলেন সারা। সারার মাত্র ন’বছর বয়সে বাবা-মা অর্থাত্ সইফ এবং অমৃতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

মায়ের কাছেই বড় হয়েছেন সারা। কিন্তু বাবার সঙ্গে চিরকালই সুসম্পর্ক ছিল। বলিউডে কেরিয়ার শুরু করার আগেও মেয়ে পরামর্শ দিয়েছিলেন সইফ। কেরিয়ার হোক বা ব্যক্তিজীবন, বাবার পরামর্শ মেনে চলেন নায়িকা।

এ দিন সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন, ‘হ্যাপি ফাদার্স ডে আব্বা। আমার পাশে সব সময় থাকার জন্য ধন্যবাদ। কী ভাবে পড়ব সেটা শেখানোর জন্য, ছুটির দিনে আমার সঙ্গী হওয়ার জন্য, জীবনের প্রথম বৃষ্টি আর বরফ দেখানোর জন্য, কী ভাবে স্প্যাগেটি খাব সেটা শেখানোর জন্য, সবচেয়ে বড় কথা ধৈর্য, ভালবাসা— এ সব শেখানোর জন্য ধন্যবাদ।’

 

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শি…
  • ২৫ এপ্রিল ২০২৬
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির নেতার পদত্যাগ
  • ২৫ এপ্রিল ২০২৬
রাবি শিক্ষককে ছাত্রদল নেতা— ‘শিক্ষকের মত থাকেন, না হলে কান …
  • ২৫ এপ্রিল ২০২৬
ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৫ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬' অনুষ্ঠ…
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্র…
  • ২৫ এপ্রিল ২০২৬