বৃদ্ধাশ্রমে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন পূর্ণিমা

২৫ মে ২০১৯, ০৪:৫৭ PM

© সংগৃহীত

এবার বৃদ্ধাশ্রমে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানা ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। শুক্রবার জনপ্রিয় এই নায়িকা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১২টায় রাজধানীর উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বিদ্ধাশ্রম’ বেশ কিছুক্ষণ কাটিয়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, ‘গতকাল আমি খুব সাধারণ একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি। এতে ৫০ জন বৃদ্ধ থাকেন। এর মধ্যে কয়েকজনের বয়স একশ’র বেশি। বৃদ্ধদের পাশাপাশি এতে বেশ কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধীও থাকেন। যাদের অধিকাংশকে তুলে আনা হয়েছে রাস্তা থেকে। এদের দেখলে মনটা ভারি হয়ে ওঠে। তাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাটালাম।’

 

পূর্ণিমা জানান, বৃদ্ধাশ্রমে এক বেলা খাবার ও দোয়ার আয়োজন করেন এই অভিনেত্রী। বৃদ্ধদের নিয়ে আশ্রমের পুরো এলাকা ঘুরে বেড়ান তিনি। পূর্ণিমাকে কাছে পেয়ে তারাও আনন্দে মেতে ওঠেন। সমাজের প্রতিষ্ঠিতজনরা যদি বৃদ্ধশ্রমগুলো ঘুরে দেখতেন, তাদেরকে কিছুটা সময় দিতেন ও তাদের পাশে দাঁড়াতেন, তবে এ মানুষগুলোও হয়তো আপনজনদের থেকে দূরে থাকার কষ্ট ভুলে একটু আনন্দ পেতেন।

শনিবার সকালে পূর্ণিমা ফেসবুকে বিদ্ধাশ্রমে কাটানো মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। এরপর তার অনুসারীরা বিভিন্ন মন্তব্য করতে থাকে। 

মুহাম্মদ নিরব লিখেন, ‘আমরা এমন মানুষের আশা করি। কারণ সেলিব্রিটিরা বেশি আত্মঅহংকারী হয়। আর যখন পূর্ণিমার মতো অভিনেত্রীরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তখন গর্ব বোধ করি। কারণ সেলিব্রিটিদের দেখেই তো সাধারণ জনগণ শিখবে এবং অনুপ্রাণিত হবে।

চয়ন কুমার সরকার মন্তব্য করেন, শিল্পী হিসেবে না ব্যক্তি হিসেবেও আপনি আমার অনেক প্রিয় ছিলেন। আপনার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের কাছে আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেল। কয়জনের সময় হয় এই অবহেলিত লোকগুলোর পাশে দাঁড়ানোর, একটু সহযোগিতা করার, শুধু আর্থিকই না মানবিক সহায়তা ওদের মুখে হাঁসি ফুটানোর জন্য যথেষ্ট।

এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬