কনের বয়স ২৬, বরের ৬৮!— কোন সেই বিখ্যাত জুটি?

২২ মে ২০১৯, ০৪:১৪ PM

© সংগৃহীত

৭২তম এই উৎসবের উদ্বোধনী ছবি ছিলো ‘ডেড ডোন্ট ডাই’। বিখ্যাত নির্মাতা জিম জারমুশের এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে ও সেলেনা গোমেজ। তাই শুরুর দিন থেকেই কানের রেড কার্পেট, সংবাদ সম্মেলনসহ সব জায়গাতেই নজর কেড়েছেন অসম বয়সী এই জুটি!

তবে ইতোমধ্যে হলিউড দুনিয়ায় সাড়া ফেলছে ভিন্ন একটা বিষয়। আর তা হলো— ৬৮ বছর বয়সী অভিনেতা বিল মুরেকে বিয়ে করতে চলেছেন হলিউড গায়িকা, নায়িকা ও প্রযোজক সেলেনা গোমেজ। ২৬ বছর বয়সী সেলেনার চেয়ে তাঁর নয়া প্রেমিকের বয়সের ব্যবধান প্রায় তিন গুণ।

শেষ পর্যন্ত বিষয়টি কোথায় গিয়ে দাড়ায় সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে আপাতত দুজনের বর্তমান স্ট্যাটাস হচ্ছে, আমাদের মধ্যে সম্পর্ক আছে, বিয়ে করবো। বিষয়টা নিয়ে এতো আলোচনা হতোনা যদি দুজনের বয়সের ব্যবধান অন্তত কাছাকাছি থাকতো। মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজের সাথে হলিউড অভিনেতা, কমেডিয়ান ও লেখক বিল মুরের বয়সের পার্থক্য ৪২ বছরের।

সম্প্রতি তারা দুজনে একটি ছবিতে কাজ করেছেন। নাম ‘ডেড ডোন্ট ডাই’। এর প্রচারণা শুরু হয়েছে ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসব থেকে। কিন্তু তখনও তাদের সম্পর্ক নিয়ে কোনো গুঞ্জন শোনা যায়নি। কিন্তু তার দিন কয়েক পরে সেলেনা যখন ইনস্টাগ্রামে বিল মুরের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কথা বললেন, তখন দ্রুত গতিতে তা ছড়িয়ে গেলো।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে সেলেনা লিখেন, ‘প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির (ডেড ডোন্ট ডাই) প্রদর্শনীতে অংশ নেয়া ছিল বিশেষ কিছু। যাই হোক বিল মুরে ও আমি বিয়ে করতে চলেছি।’

সেলেনার এমন বোমা ফাটানোর পর রীতিমত সারা বিশ্বের সংবাদ মাধ্যমে স্থান করে নেয় বিল মুরের সাথে তার সম্পর্ক ও বিয়ের আলোচনা। এদিকে সেলেনার সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন বিল মুরে নিজেও। এখন দেখা যাক, সত্যিই কি বিয়ে করতে চলেছেন তারা? নাকি ‘ডেড ডোন্ট ডাই’-এর দিকে বিশ্বব্যাপী দর্শকের মনযোগ নিতেই এমন আলোচনা তুলছেন!

ট্যাগ: বিনোদন
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬