যে দুই ছবির জন্য টানা ১২ দিন গোসল বন্ধ রেখেছিলেন আমির খান

০৮ মে ২০২৫, ০৭:২৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৫ PM
আমির খান

আমির খান © সংগৃহীত

বলিউডে নিখুঁত অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত আমির খান। পর্দায় বাস্তবতা তুলে ধরতে নিজের আরাম-আয়েশ কিংবা দৈনন্দিন অভ্যাসের সীমানাও অনায়াসে অতিক্রম করেন তিনি। এমনকি, চরিত্রের খাতিরে একটানা বারো দিন গোসল না করার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, দুটি ভিন্ন সিনেমার চরিত্রে গভীরভাবে মিশে যেতে তিনি একাধিকবার গোসল বন্ধ রেখেছিলেন টানা কয়েকদিন ধরে। প্রথমটি ছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত রাখ—যেখানে তিনি একজন গৃহত্যাগী যুবকের ভূমিকায় অভিনয় করেন, যে রাস্তায় জীবনযাপন করতে শুরু করে। চরিত্রের সঙ্গে একাত্ম হতে গিয়ে আমির নিজের গায়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ত্যাগ করেছিলেন। তার ভাষায়, "আমি চাইছিলাম আমার চেহারা ও শরীরী ভাষা যেন সেই মানুষদের মতো হয় যারা দীর্ঘদিন রাস্তায় কাটান।"

দ্বিতীয়বার তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ১৯৯৮ সালের গোলাম ছবির সময়। ছবিটির ক্লাইম্যাক্স অংশে একটি দীর্ঘ ও ক্লান্তিকর অ্যাকশন দৃশ্য ছিল, যেখানে চরিত্রটির শরীর জুড়ে নানা ক্ষত ও আঘাতের চিহ্ন ফুটিয়ে তোলা হয়েছিল। আমির বলেন, "প্রতিদিন গোসল করলে আমার চেহারায় একটা ফ্রেশ ভাব চলে আসত, যা চরিত্রের ক্ষতবিক্ষত অবস্থার ধারাবাহিকতাকে নষ্ট করত। তাই আমি গোসল না করার সিদ্ধান্ত নিই, যেন চরিত্রের অবস্থা ও অভিব্যক্তি একরকম থাকে।"

গোলাম পরিচালনা করেছিলেন বিক্রম ভাট এবং ছবিতে আমিরের বিপরীতে ছিলেন রানি মুখার্জি। অপরদিকে রাখ পরিচালনা করেছিলেন আদিত্য ভট্টাচার্য, যেখানে আমিরের সঙ্গে কাজ করেছেন সুপ্রিয়া পাঠক ও পঙ্কজ কাপুর।

চরিত্রে বাস্তবতা আনতে নিজেকে এমনভাবে তৈরি করার এই প্রচেষ্টা বলিউডে আমির খানকে সত্যিকারের 'পারফেকশনিস্ট' হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ট্যাগ: বলিউড
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence