অনির্দিষ্টকালের জন্য শিশুপার্ক বন্ধ ঘোষণা

১৯ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫ PM
শিশুপার্ক

শিশুপার্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় শিশুপার্কটি। ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিশুপার্কে প্রবেশের মূল ফটকে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় শিশুপার্কের সব কার্যক্রম বন্ধ থাকবে। উন্নয়নমূলক কাজ শেষে পুনরায় সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শিশুপার্ক খোলা হবে।’

তবে হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। প্রতিদিনই অনেক দর্শনার্থী এসে ফিরে যাচ্ছেন। বেশ কয়েকজন দর্শনার্থী জানান, জনসাধারণের হয়রানি বন্ধে পার্কটি বন্ধ রাখার বিষয়ে প্রচারণা চালানো উচিত।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬