নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, নিহত ২

১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ PM
নড়াইলে বিএনপির মিছিল

নড়াইলে বিএনপির মিছিল © সংগৃহীত

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে তাদের ওপর হামলা হয়। 

এ সময় হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ (৪২) কয়েকজন গুরুতর আহত হন। 

তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। খুলনায় নেয়ার পথে প্রথমে সোহেল মারা যায়। তার কিছু সময় পরে শাহিনও মারা যান।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থালে রওনা দিয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউরোপিয়ান ইউনিভার্সিটি উপাচার্যের
  • ১৮ নভেম্বর ২০২৬
নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, নিহত ২
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি-শ্রমিক দল-য…
  • ১৮ নভেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬