আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি-শ্রমিক দল-যুবদলের শোডাউন

১৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ PM
টঙ্গীতে ঐক্যবদ্ধ মোটরসাইকেল শোডাউন

টঙ্গীতে ঐক্যবদ্ধ মোটরসাইকেল শোডাউন © টিডিসি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীতে ঐক্যবদ্ধ মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি, শ্রমিক দল ও যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী দাউদ এবং গাজীপুর মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক আরাফাত রিফাত সহ যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়। 
 
শোডাউনে টঙ্গীর গোপালপুর পাগার জিনু মার্কেট এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
 
এসময় কামাল হোসেন বুলু  জানান,দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। ডিসেম্বরলে ঘিরে যদি টঙ্গীতে কোন নাশকতা করা হয় তাহলে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। ডিসেম্বর আসবে আর যাবে তবে শেখ হাসিনা ফিরে আসবে না। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে সকল নাশকতা মোকাবিলা করার আহবান জানান।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউরোপিয়ান ইউনিভার্সিটি উপাচার্যের
  • ১৮ নভেম্বর ২০২৬
নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, নিহত ২
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি-শ্রমিক দল-য…
  • ১৮ নভেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬