হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা

০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
তাহসান ও রোজা

তাহসান ও রোজা © সংগৃহীত

তাহসান-রোজার বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি। তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা।

সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

এদিকে তাহসান বিয়ের পরপরই নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর—তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

আরও পড়ুন: তাহসানের হবু শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক

বিয়ে, নতুন গান এবং এখন হানিমুন—সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তার ভক্তরা অপেক্ষায় আছেন আরও নতুন গল্প, নতুন গানের।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ বরিশালের মেয়ে। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই।
 
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার‘। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩৪ পদে ২৮৭ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৩ হলে বিদ্যুৎ বিপর্যয়, গরমে-পানি সংকটে নাকাল শিক্ষার্থ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ৫ মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা ফ্রান্সের
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬