রাহাত ফতেহ আলী খান বিপিএলে গান গাওয়ার জন্য নিচ্ছেন ৩ কোটি ৪০ লাখ টাকা

২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান © সংগৃহীত

রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে। এতে গান গেয়ে শোনাবেন পাকিস্তানের খ্যাতিমান শিল্পী রাহাত ফতেহ আলী খান। জানা গেছে, ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে কোনো সম্মানী নিচ্ছেন না রাহাত। তবে বিপিএলের কনসার্টে গাইতে তিনি বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার।

শনিবার (২১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসাবে রাহাত ফতেহ আলী খানকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে। 

রাহাত ফতেহ আলী খান শুধু মিরপুরের ফেস্টে গান পরিবেশন করবেন। চট্টগ্রাম ও সিলেটের ফেস্টে থাকবেন না তিনি। তবে একটি অনুষ্ঠানের জন্য তিনি নিচ্ছেন ৩ কোটি ৩ কোটি ৪০ লাখ টাকা।

ট্যাগ: বিনোদন
চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬