কুমিল্লা

সাবেক এমপির বাসভবন ও আ.লীগ কার্যালয়ে আগুন

১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ AM
সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। © সংগৃহীত

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর মুনসেফবাড়ি এলাকায় পৌঁছালে একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।

ঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস-…
  • ১৮ নভেম্বর ২০২৬
একক উদ্যোগে গবেষণা, জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ড…
  • ১৮ নভেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরের কোনাবাড়ীতে বোমাসদৃশ বস্তু
  • ১৮ নভেম্বর ২০২৬