বিইউপিতে ভর্তি আবেদন শুরু ডিসেম্বরে, সুযোগ থাকছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদেরও

১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ AM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এবারের ভর্তি প্রক্রিয়ায় দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া উন্নয়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

আবেদন প্রক্রিয়া শেষ হলে ১০ জানুয়ারি ২০২৭ তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়। পরদিন ১১ জানুয়ারি থেকে প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। কারিগরি জটিলতা এড়াতে আগেভাগেই প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকাও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অনুষদভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি

বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পেছাল বিইউপির ভর্তি পরীক্ষা, থাকছে সেকেন্ড টাইম

২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা।

পরদিন ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদের পরীক্ষায় এফঅ্যান্ডবি, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ম্যানেজমেন্ট, বিবিএ-জেনারেল ও এমবিএ অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের (এফএমএস) অধীনে ব্যাচেলর অব ফার্মেসি (বি. ফার্ম) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস-…
  • ১৮ নভেম্বর ২০২৬
একক উদ্যোগে গবেষণা, জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ড…
  • ১৮ নভেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরের কোনাবাড়ীতে বোমাসদৃশ বস্তু
  • ১৮ নভেম্বর ২০২৬