রাহাত ফতেহ আলী খান কি কখনো বাংলা গান গেয়েছেন?

২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান © সংগৃহীত

বাংলাদেশে এসেছেন আলোচিত প্লেব্যাক সিঙ্গার ও পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। উর্দু ও হিন্দি গানের জন্য তার খ্যাতি জগৎজোড়া। বিশেষ করে বলিউডে হিন্দি গান গেয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সুফি ঘরানার এই শিল্পী বাংলা ভাষার গানেও দিয়েছেন কণ্ঠ, পেয়েছেন বাঙালি শ্রোতার ভালোবাসা।

জানা গেছে, ২০১৯ সালে ‘তোমারই নাম লেখা’ শিরোনামে একটি বাংলা গান গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। তার গাওয়া গানটি লিখেছেন বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল; সুর ও সংগীত করেছেন পাকিস্তানের সুরকার সালমান আশরাফ।

গানটি প্রসঙ্গে রবিউল আওয়াল বলেন, ‘এর আগেও আমার লেখা গান করেছিলেন সেলিম আশরাফ। এই গানটি রাহাত ফহেত আলী খান গাইবেন আমি জানতাম না। গানটি রিলিজ পাওয়ার পর পাঠিয়ে চমকে দিয়েছে সালমান আশরাফ।’

সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয় গানটি। তারপর শ্রোতাদের কাছে রীতিমতো ভাইরাল হয় এটি।

প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি। পাশাপাশি তিনি বলিউডের জনপ্রিয় একজন নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত।

ট্যাগ: বিনোদন
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬