রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে একদিন আগেই ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গণমাধ্যমকে তা নিশ্চিত করেছেন আয়োজকেরা।

জানা গেছে, আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করবে। এরপর ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে।

কনসার্ট আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমুলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।

ট্যাগ: বিনোদন
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬