উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে যা বললেন ফারুকী

২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করেন মোস্তফা সরয়ার ফারুকী

উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করেন মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৩) মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে একটি স্ট্যাটাসও দিয়েছেন ফারুকী। সেখানে তিনি লেখেন, ‘উপদেষ্টা হাসান আরিফ ভাইয়ের আকস্মিক প্রয়াণে শোকাহত। আমার সাথে তার আলাপ অল্প কয়েক দিনের। মূলত ক্যাবিনেট মিটিংয়ের আগে-পরে তার হাসিমুখই মনে পড়ছে আমার। আর মনে পড়ছে এনডিসি প্রোগ্রামে ফিল্ম-অভিনয় এসব নিয়ে আলাপ।’

তিনি আরও লেখেন, ‘শেষ যেটা মনে পড়ছে, এবারের বিজয় দিবসে একসাথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। এক সময় ক্লান্ত হয়ে আমি দেয়ালে বসলেও উনি ঠায় দাঁড়িয়েছিলেন। এটা নিয়ে একটু হাসি তামাশাও করেছিলেন। আপনার হাসিমুখটাই আমার মনে থাকবে, আরিফ ভাই।’

ট্যাগ: বিনোদন
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬