জামিন পেলেন আল্লু অর্জুন, যেতে হয়েছিল উচ্চ আদালতে

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
জামিন পেলেন আল্লু অর্জুন

জামিন পেলেন আল্লু অর্জুন © সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে কারাগারে প্রেরণের ঘণ্টাখানেকের মধ্যেই জামিন দেওয়া হয়েছে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে যেতে হয়েছিল তাকে। তার আবেদন মঞ্জুর হয়েছে। সূত্র হিন্দুস্তান টাইমস এর।

হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। উচ্চ আদালতে আবেদনের আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার অর্জুন হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ পরবর্তী সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করেন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সেই নারী। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।

আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিক। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

ট্যাগ: বিনোদন
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬