দুর্ঘটনায় আহত অভিনেতা অপূর্ব ও ফারিণ 

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ © সংগৃহীত

শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এছাড়াও আহত হয়েছেন আরেক অভিনেতা সাইদুর রহমান পাভেল। শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে আহত হন তারা। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর জিন্দা পার্কে শুটিং করার সময় আহত হন তিন অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
 
দুর্ঘটনার পর দ্রুত তাদের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন নির্মাতা অমি।

জানা গেছে, রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল ‘হাউ সুইট’ শিরোনামের ওফেব ফিল্মের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ফেসবুকে অমি লেখেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারব।’

‘হাউ সুইট’ দিয়ে তিন বছর পর ওটিটির কোনো কাজে জুটি হয়ে কাজ করছেন অপূর্ব ও ফারিণ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।

ট্যাগ: বিনোদন
রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
  • ১৯ জুন ২০২৬
১৭ বছরের প্রবাস শেষে নিজের উপার্জনের হিসাব চাইতেই শিকলবন্দী…
  • ১৯ জুন ২০২৬
এখন আর কেউ বলে না ‘খেলা হবে’: জামায়াত আমীর
  • ১৯ জুন ২০২৬
শাহে আলম ও স্ত্রী-পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন ন…
  • ১৯ জুন ২০২৬
স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে ফুটবল-ক্রিকেটসহ পাঁ…
  • ১৯ জুন ২০২৬
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী…
  • ১৯ জুন ২০২৬