আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল হায়দরাবাদ পুলিশ

১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আল্লু অর্জুন

আল্লু অর্জুন © সংগৃহীত

ভারতের দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, এদিন হায়দরাবাদের চিক্কড়পল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে থানায় আনা হয়েছে। জানা গিয়েছে সেখানে আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। বৃহস্পতিবার মুক্তি পায় সিনেমাটি। তার আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী ও সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী। আর তখন সেই হলে আচমকাই এসে হাজির হন আল্লু আর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী। ওই ঘটনায় অভিযোগ করা হয়েছিল অভিনেতার নামে। সে ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।

ট্যাগ: বলিউড
‎কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দলও
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের ভুলে চীনা যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের রোকেয়া হলে আবাসন সংকট চরমে, গণরুমে তৃতীয় বর্ষের শিক…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআই-অটোমেশনে বদলাচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বাংলাদেশেও কর্মহীন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬