ঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা

১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য সমমান আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তাদের সনদ ফের ডাউনলোড করতে বলা হয়েছে। এ ছাড়া পুনঃনিরীক্ষণসহ কয়েকটি বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, যেসব সমমান (Equivalence) আবেদনকারী শিক্ষার্থী পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী সমমান সনদ ডাউনলোড করেছেন, তাঁদের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রণীত হালনাগাদ সমমান সনদটি পুনরায় ডাউনলোড করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য অপেক্ষা না করে, যাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা আছে,  তাদেরকে  অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে, সে অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

যেসব শিক্ষার্থী কোনো ইউনিটে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করেছেন, কিন্তু পেমেন্টের তথ্য এখনো সিস্টেমে আপডেট হয়নি, তাঁদের পুনরায় পেমেন্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে লগইন করার পর  পেমেন্ট পুনরুদ্ধার মেনুতে গিয়ে SSLCommerz থেকে ইমেইলে প্রাপ্ত পিডিএফ-এ উল্লেখিত Transaction ID প্রবেশ করিয়ে পেমেন্টের তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে, অন্য কেউ আবেদন করার সময় শিক্ষার্থীকে পাশে থেকে আবেদন প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

আবেদন করার সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। আবেদন গ্রহণের শুরুর তারিখে আবেদন করা এবং শেষ তারিখে আবেদন করা দুইজন শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে হতে পারে।

শিক্ষার্থীরা প্রতিটি পৃথক ইউনিটে আবেদন করার সময় সংশ্লিষ্ট ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করতে পারবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা শহরে থাকবে।

আবেদনকারী শিক্ষার্থী ব্যাংকে অথবা অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার পর তার ড্যাশবোর্ডের সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে Pay Slip অথবা ফি প্রাপ্তি রশিদ ডাউনলোড করলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।

আরও খবর: ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ

কোনো বিভাগীয় শহরে পরীক্ষার আসন সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। কোনো একটি বিভাগীয় শহরকে পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচনকারী সকল শিক্ষার্থীর পরীক্ষা ওই বিভাগীয় শহরেই গ্রহণ করা হবে (চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন: Facebook, Twitter, WhatsApp বা LinkedIn) প্রচার করে না। ভর্তি সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই সঠিক তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তে উপরোক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ও নির্দেশাবলি অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন গত ১১ নভেম্বর শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এবার আইবিএ ইউনিটে ১২০, বিজ্ঞান ইউনিটে ১৮৯১, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯৩৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০ এবং চারুকলা ইউনিটের ১৩০টি আসন রয়েছে।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্…
  • ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস-…
  • ১৮ নভেম্বর ২০২৬
একক উদ্যোগে গবেষণা, জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ড…
  • ১৮ নভেম্বর ২০২৬