পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
পুষ্পা

পুষ্পা

‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। আল্লু অর্জুন এবং রাশ্মিকা মান্দানাকে সরাসরি দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেন সকলে। এ সময় পদপৃষ্ট হয়ে ৩২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এছাড়াও ওই নারীর ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।

ঘটনাটি যখন ঘটে, তখন অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছিলেন। তাই নিহতের পরিবারের সদস্যরা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সঙ্গে তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

এবার হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর।

এ ঘটনায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন নিহতের পরিবারের কাছে ক্ষমা চান, এবং অভিনেতার পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। একসইসঙ্গে গুরুতর আহত সেই ছেলেটির চিকিৎসার খরচের দায়ভার নেওয়ারও আশ্বাস দেন আল্লু অর্জুন।

‎কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দলও
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের ভুলে চীনা যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের রোকেয়া হলে আবাসন সংকট চরমে, গণরুমে তৃতীয় বর্ষের শিক…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআই-অটোমেশনে বদলাচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বাংলাদেশেও কর্মহীন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬