এবার কি তবে ‘বিগবসে’ যাচ্ছেন পরীমনি

০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
পরীমনি

পরীমনি © সংগৃহীত

ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। তার ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তিনি নিজেও অনুরাগীদের থেকে নিজেকে তেমন আড়াল করেন না। সামাজিক মাধ্যমে  ভক্তদের সাথে নানান অনুভূতির কথা ভাগাভাগি করে নিতে পছন্দ করেন। এবার 'বিগবসে' যাওয়ার আভাস দিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বিগবসে যাই গা নাকি?’ 

তবে, তিনি আসলেই বিগবসে যাচ্ছেন কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় নি। । তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত, অনুরাগী এবং নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। 

কমেন্টে মাইশা ইসলাম নামে এক ভক্ত  লিখেছেন,'আপু তুমি সবই পারবা।'

প্রসঙ্গত, ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি টিভি শো হলো 'বিগবস'। এটি সেলিব্রিটি ও সাধারণ মানুষদের নিয়ে পরিচালিত হয়। এই শো তে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা, মতবিরোধ, সম্পর্ক, এবং আচরণ দেখানো হয়। 

ট্যাগ: বিনোদন
গাজীপুরের কোনাবাড়ীতে বোমাসদৃশ বস্তু
  • ১৮ নভেম্বর ২০২৬
সাবেক এমপির বাসভবন ও আ.লীগ কার্যালয়ে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
বিইউপিতে ভর্তি আবেদন শুরু ডিসেম্বরে, সুযোগ থাকছে এইচএসসিতে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দের আবেদন আহ্বান
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১৮ নভেম্বর ২০২৬