ঢাবি ছাত্রী ধর্ষণ: নাটকে সত্য ঘটনা তুলে ধরবেন মম

০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম © সংগৃহীত

চার বছর আগে ২০২০ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। আর সেই ঘটনা অবলম্বনে নির্মিত সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকের নাম ‘টু বি অর নট টু বি’। নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত।

অভিনেত্রী মম বলেন, ‘কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো। এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে।’ 

তিনি আরও বলেন, ‘ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা। যা একজন নারীর জীবনে ঘটে। এ সভ্য সমাজে এটি আমরা কখনোই চাই না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কী ধরনের অ্যাফেক্ট পড়ে, সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।’ 

নির্মাতা বলেন, ‘কোনো মর্মান্তিক ঘটনা নিয়ে কাজ করতে গেলে আমাদেরও পুরো শুটিং সময়টা সে আবহের মধ্য দিয়েই যেতে হয়। কারণ গল্পটা যেমন পরিচালককে ধারণ করতে হয়, তেমনি অভিনয়শিল্পীদেরও। এর প্রভাব সবার মনোজগতে পড়ে। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।’

নাটকটিতে মম ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহমুদুল ইসলাম মিঠু, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬