‘আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার’

১৫ আগস্ট ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
শেখ মুজিবুর রহমান ও মাহিয়া মাহি

শেখ মুজিবুর রহমান ও মাহিয়া মাহি © সংগৃহীত

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতারা অনেকেই আছেন আড়ালে। সেই আড়াল ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হচ্ছেন তারা। সেই তালিকায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও। ৫ আগসটের পর ফেসবুকে খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। সম্প্রতি তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক্টিভ হতে দেখা যায়।

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই অভিনেত্রী নিজের ফেসবুকে তার ছবি দিয়ে একটি পোস্ট করে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।’

অভিনয়ের পাশাপাশি দেশের রাজনীতিতেও সক্রিয় তিনি। করেছিলেন নির্বাচনও। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদও পেয়েছেন তিনি। মাহি ছাত্র আন্দোলনের সময়ও বেশ সক্রিয় ছিলেন। সেসময় রাজ পথের রক্তপাত নিয়েও তিনি কথা বলেছিলেন। চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাধান।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬