অসুস্থ সহপাঠীর চিকিৎসায় অর্থসহায়তা ছাত্রদল কর্মী শাকিলের

১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ PM
রাবি শাখা ছাত্রদল কর্মী শাকিল দেওয়ান

রাবি শাখা ছাত্রদল কর্মী শাকিল দেওয়ান © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক অসুস্থ সহপাঠীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল দেওয়ান। বিভিন্ন দফায় তিনি তার সহপাঠীর চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

অর্জুন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ি জেলায়। গত মে মাস থেকে তিনি রক্তের সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে এক লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

এ অবস্থায় সহপাঠীর অসুস্থতার খবর পেয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন শাকিল দেওয়ান। নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন সময়ে অর্জুনের হাতে প্রায় ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

জানতে চাইলে অর্জুন বিশ্বাস বলেন, ‘গত মে মাস থেকে আমি ব্লাড ইনফেকশনজনিত সমস্যায় ভুগছি। দীর্ঘদিন ধরে আমার চিকিৎসা চলছে এবং এ পর্যন্ত চিকিৎসার পেছনে এক লাখ টাকারও বেশি খরচ হয়েছে। এমন পরিস্থিতিতে আমার সহপাঠী শাকিল দেওয়ান যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই অনেক বড় পাওয়া। সে বিভিন্ন সময়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাকে প্রায় ৫০ হাজার টাকা সহায়তা করেছে।’

এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, ‘মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। অর্জুন আমার সহপাঠী ও বন্ধু। তার অসুস্থতার খবর জানার পর মানবিক জায়গা থেকেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার একার পক্ষে এত বড় সহযোগিতা করা সম্ভব ছিল না। তাই আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন দফায় তার চিকিৎসার জন্য সহায়তা করেছি। আমি মনে করি, সামর্থ্য অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ
  • ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি, ১০টি গাড়িতে আগুন, বন্ধ যান চলা…
  • ১৮ নভেম্বর ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
  • ১৮ নভেম্বর ২০২৬
ষষ্ঠবারের মতো সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৮ নভেম্বর ২০২৬
১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে 
  • ১৮ নভেম্বর ২০২৬
অসুস্থ সহপাঠীর চিকিৎসায় অর্থসহায়তা ছাত্রদল কর্মী শাকিলের
  • ১৮ নভেম্বর ২০২৬