ধানমন্ডির ৩২-এ রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ

১৪ আগস্ট ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
ধানমন্ডির ৩২-এ প্রদীপ প্রজ্বালনের সময় রোকেয়া প্রাচীর ওপর হামলা

ধানমন্ডির ৩২-এ প্রদীপ প্রজ্বালনের সময় রোকেয়া প্রাচীর ওপর হামলা © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গেও যুক্ত।

এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে ফেসবুকে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শতাধিক সাংস্কৃতিকর্মীরা জড়ো হন। ছিল মিডিয়া কর্মীরাও।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রদীপ প্রজ্জ্বলনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকরা। একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত সহশিল্পীরা সেখান থেকে সরিয়ে নেন। 

এর আগে রোকেয়া প্রাচী ঘোষণা প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’ 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬