‘আমার জন্য অনেকে রাস্তায় দাঁড়িয়েছে শুনে কারাগারে চোখের পানি ধরে রাখতে পারিনি’

১৩ আগস্ট ২০২৪, ০২:১০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
র‍্যাপার হান্নান হোসাইন

র‍্যাপার হান্নান হোসাইন © সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরব হয়ে ‘আওয়াজ উডা’ গান মুক্তি দেন র‍্যাপার হান্নান হোসাইন। গান মুক্তির পরেই তাকে গ্রেফতার করা হয়। নিয়ে যাওয়া হয় কারাগারে। গ্রেফতারের পর দুই দিনের রিমান্ডে নেয়া হয় হান্নান হোসাইনকে। মুক্তি পেয়ে এই র‍্যাপার জানিয়েছেন কারাগারে থাকা দিনগুলো সম্পর্কে।

সংবাদ মাধ্যমকে হান্নান বলেন, ‘এটাই ছিল আমার জীবনে প্রথম জেলখানার ভেতরের অবস্থা দেখা। যখন আমাকে ভেতরে নেয়া হয়; বাইরে কী হচ্ছে কিছুই বুঝতে পারতাম না। কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও করতে দেয়া হত না। পরে অবশ্য দেখা করার সুযোগ পেয়েছি। কারাগারে থেকেই শুনেছিলাম, আমার জন্য অনেকে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি আমি।’

‘আওয়াজ উডা’ গান নিয়ে হান্নান বলেন, ‘গানটা যখন লিখেছি তখন শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন। পরে অল্প কিছু অভিভাবকও নেমেছেন। তবে অনেকে চুপ ছিলেন। কোনো কথা বলছিলেন না, নামছিলেনও না। আওয়াজও তুলতে পারছিলেন না। সেটা দেখেই গানের শিরোনাম করেছি, আওয়াজ উডা বাংলাদেশ।’

গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পুলিশের হাতে আটক হন হান্নান। আটকের পর তাকে আদালতে তোলার আগে পুলিশ তার পরিবারের কাছে টাকা দাবি করে বলেও জানান এই র‍্যাপার, ‘সেদিন দুপুরে আমাকে থানায় নেয়া হয়; পরদিন দুপুর পর্যন্ত আমার পরিবারকে বিষয়টি জানানো হয়নি। পরে পরিবারকে জানানো হয়। পরিবারের কাছে প্রথমে এক লাখ টাকা চেয়ে পুলিশ বলেছে, মামলা দেবে না, ছেড়ে দেয়া হবে। পরে থানা থেকে ছাড়াতে দেড় লাখ টাকা চেয়েছিল।’ গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরদিন (৬ আগস্ট) মুক্তি পান হান্নান। মুক্তির সময়ের অনুভূতি জানিয়ে হান্নান বলেন, ‘মুক্তির আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬