‘পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই’

০৯ আগস্ট ২০২৪, ০২:১০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি তারকারা  সংহতি জানালেও চুপ থাকতে দেখা গেছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তবে নিরবতা ভেঙ্গে এবার এ অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন। যেখানে দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় হতে পারেননি।

দেশে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কোন মন্তব্য করেননি দাবি করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।’

এ অভিনেতা আরও লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী।পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

এ পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরা বিরূপ মন্তব্য করেছেন। শাহরিয়ার খান লিখেছেন, আপনি তাহলে গুহা থেকে বের হয়েছেন এতদিন পর। চুপ থাকার অনশন ভাঙলো তাহলে।

তারিকুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘সাদা সাদা কালা কালা এই গানটা শেখ হাসিনাকে আর শুনাবেন কবে?’ জাহিদুল ইসমামের ভাষ্য, ‘আপনিও পল্টি নিলেন, হাসিনা এই জন্যই দেশ ছাড়ছে, সবাই পল্টি নিবে উনি বুঝে ফেলছিলেন।’

আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬