সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সাবিলা নূরের বার্তা

০৭ আগস্ট ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
সাবিলা নূর

সাবিলা নূর © সংগৃহীত

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শোবিজ তারকারাও।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষসহ দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।’

তার পোস্টার কমেন্ট পোস্টে সাইমা নামের একজন লিখেছেন, ‘দেশের সম্পদ কারা রক্ষা করবে যে যেখানে যা পাচ্ছে তাই তো নিয়ে যাচ্ছে। দেশটা আর দেশ রইবেনা সন্ত্রাসীর দেশ হয়ে যাবে।’

অমিত নামের একজন লিখেছেন, ‘মন্দিরে হামলা হলে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। ওরা করেছে, আমরা নই।‌ ভাই হামলা যে করুক, সর্বনাশ সনাতনীদের হবে‌। যদি সত্যি দেশ স্বাধীন হয়ে থাকে, সেটা আপনার আমার সকলের। তাই আমাদের নিরাপত্তার ভারও আপনাদের।’

মো. জুলকার নাইম লিখেছেন, ‘ইনশাআল্লাহ দেশ স্বাধীন করতে পারছি। সংখ্যালঘু মানুষ আমাদের নিজেদের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। এইটাও পারবো ইনশাআল্লাহ।’

ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬