৫ আগস্ট জন্ম, সন্তানের নাম রাখলেন আন্দোলন

০৬ আগস্ট ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
ফারিয়া শাহরিন ও নাবিলা ইসলাম

ফারিয়া শাহরিন ও নাবিলা ইসলাম © টিডিসি ফটো

কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। সোমবার (০৫ আগস্ট) রাতে আনন্দের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ফারহানা শাহরিন। অন্যদিকে টিভি নাটকের আরেক অভিনেত্রী নাবিলা বিনতে ইসলামও মা হয়েছেন বলে জানিয়েছেন। গতকাল ফেসবুকে পোস্ট করে এই সুখবর জানান তিনি। তিনি লিখেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’

দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটিবদল করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত  ফারিয়া শাহিরনি। গেল বছর পারিবারিকভাবে তাদের বিয় হয়। গত ১২ মে, মা দিবসে মা হওয়ার সুখবরটি দেন তিনি। গতকাল ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’ লম্বা সময় ধরে ছোটপর্দার নাটকে অভিনয় করছেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অন্যদিকে বিয়ের কথা চার বছর গোপন ছিল নাবিলা বিনতে ইসলামের। কাছের মানুষজন ছাড়া তেমন কেউ জানতেন না। ২০২০ সালে তিন তার বিয়ের খবর জানান। এবার জানালেন মা হওয়ার খবর।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close