ফেসবুক পেজে পোস্ট, ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

২৮ জুলাই ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
মারজুক রাসেল

মারজুক রাসেল © ফাইল ফটো

জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। সরকার নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে ওই ফেসবুক পেজ থেকে। পোস্টগুলোতে হাজার হাজার লাইক ও কমেন্টও পড়েছে।

এই অভিনেতার ফ্যান-ফলোয়াররা মনে করছেন মারজুক রাসেলই এমনটি করছেন।  কিন্তু পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এটা করছেন বলে জানিয়েছেন এই অভিনেতা নিজেই।

বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে আজ রবিবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে আসেন অভিনেতা মারজুকর রাসেল।  এ সময় গণমাধ্যমের সামনে এই অভিনেতা বলেন, আমার নাম ও ছবি বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়,আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউনশন।

ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬