গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী

২৪ জুলাই ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
তানজিন তিশা ও আলামিন

তানজিন তিশা ও আলামিন © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশা নিজেই। 

আলামিনের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত।’

তিশা আরও লিখেছেন, ‘আলামিন, সারাটা দিন আমার বড় একটা ছায়ার মত আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আলামিন কোন দল অথবা কোনকিছুর সাথে জড়িত ছিলো না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোন পাপ নাই, খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।’

 
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬