কোটা ইস্যুতে এবার মুখ খুললেন পরীমণি

১৬ জুলাই ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
পরীমণি

পরীমণি © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়।  

ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণি তার ফেসবুকে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

পরীমণির পোস্টের প্রশংসা করে বিভিন্ন ব্যবহারকারীদের মন্তব্য জানাতে দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেন, ‘সবাই পরিমনিকে কতই না ট্রল অপমান করে। আজ দিনশেষে আবারো প্রমাণ করলো সেই আসল মানুষ। মানুষের বিপদে পাশে দাঁড়ালেন।’

 
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬