ইউটিউব থেকে ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ সরাতে নির্দেশ হাইকোর্টের

০৮ জুলাই ২০২৪, ১২:৩৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
বর্তমানের কোর্টে বিচার চলে নোটে গানের দৃশ্য

বর্তমানের কোর্টে বিচার চলে নোটে গানের দৃশ্য © সংগৃহীত

ঈদুল আজহায় ভাইরাল হওয়া ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ এ সংক্রান্ত গান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জুলাই) এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তির রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন। 

গানটির একটি লাইন ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। এবারের ঈদে সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিল ‘নানা নাতি’। ঈদের একমাত্র ভাইরাল প্রযোজনা বললেও ভুল হবে না। কারণ নানা ও নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা গেছে আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেলকে।

সেই গানটির জন্য এর আগে লিগ্যাল নোটিশ পান গানটির স্রষ্টা আলী হাসান। কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’!

এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।

১৯ জুন (বুধবার) রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে নোটিশে।

 
পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান
  • ২০ জুন ২০২৬
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
  • ২০ জুন ২০২৬
ভ্যাট ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এডাস্ট
  • ১৯ জুন ২০২৬
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি উপাচার্য…
  • ১৯ জুন ২০২৬
যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ
  • ১৯ জুন ২০২৬
হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ, বিচার দাবিতে শিক্ষার্থীদের সড়…
  • ১৯ জুন ২০২৬