স্কুলে ভর্তি হলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল!

০৫ জুলাই ২০২৪, ০৭:৩২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
স্কুল ড্রেস পরে ক্লাসে  ডিপজল

স্কুল ড্রেস পরে ক্লাসে ডিপজল © সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তিনি। হঠাৎ করে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে।

নেটিজেনরাও হয়ত বিস্ময়বোধ করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন? তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। এটি ‘অমানুষ হল মানুষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য। গতকাল ফেসবুকে এই সিনেমার একটি অংশ শেয়ার করা হয়েছে ডিপজলের পেজ থেকে।

জানা গেছে, সিনেমায় তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন। এর অবশ্য উদ্দেশ্য রয়েছে মূলত সেই স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর থেকে নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন- যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

এই সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ংকর সন্ত্রাসী। সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। ভিডিওটি সিনেমার অংশ বিশেষ।

 
ট্যাগ: স্কুল
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬