দুই দিনে তিন কনসার্ট ঢাকায়

১০ মে ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM

© সংগৃহীত

ঢাকায় দুই দিনে অনুষ্ঠিত হচ্ছে তিন কনসার্ট। এর মধ্যে আজ (শুক্রবার) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে পুরোনো লাইনআপে থাকবে ব্ল্যাক। এতে একসঙ্গে দেখা যাবে তাহসান, টনি, জাহান, জন কবির ও মিরাজকে। 

কনসার্টে ব্ল্যাকের বর্তমান সদস্যরাও উপস্থিত থাকবেন। এই কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপটিক ফেইটসহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনের কথা রয়েছে।

আগামীকাল শনিবার পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ভারতীয় গায়ক অঞ্জন দত্তকে নিয়ে ‘ইন মেট্রোপলিস ভলিউম ২.০’ কনসার্ট রয়েছে। এতে অঞ্জন দত্তের সঙ্গে আহমেদ হাসান সানি ও কাকতাল ব্যান্ড গাইবে।

একই দিনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ‘লাউডার টুগেদার: ক্রিপটিক ফেইট অ্যান্ড নেমেসিস’ শীর্ষক কনসার্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট ও রক ব্যান্ড নেমেসিস গাইবে।

 
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬