গরু নিয়ে পোস্ট করে কটাক্ষের শিকার, যে ব্যাখ্যা দিলেন অভিনেত্রী ভাবনা

০৭ মে ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
আশনা হাবিব ভাবনা

আশনা হাবিব ভাবনা © ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করেছিলেন। সেই ছবির ক্যাপশন দিয়েছিলেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!। এরপরই ছড়িয়ে পরে ছবিটি। তার সঙ্গে ভাবনাকে নিয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনরা। মঙ্গলবার (৭ মে) ফেসবুকে দেয়া অন্য একটি পোস্টে এবার সেই ছবির ব্যাখ্যা জানালেন এই অভিনেত্রী।

আশনা হাবিব ভাবনা তার ফেসবুকে দেয়া পোস্টে বলেন, আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি, যখন কোনও দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে , সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি। আমার একটি ছবি যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে  দাড়িয়ে একটি গরু। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সেদিন ছিল তীব্র দাবদাহ, গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রাণীটি ভীষণভাবে কাঁদছিলো। বোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমি।

ভাবনা বলেন, আমি ছবিটির ক্যাপশন দিয়েছি “আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে।’ ব্যাস এতটুকুই। তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ,লিখতে শুরু করলেন-আমি চামড়ার ব্যাবসায়ী! আমি নিজে একটা গাভী! আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত! আরও কত নোংরা নোংরা কথা। 

তিনি আরও বলেন, আমি ২০১৬ সালে কবে গরুর তেহারি খেয়েছি, কোনও ইন্টারভিউতে গিয়ে বলেছি আমি গরুর মাংস রান্না করতে পারি। কবে বিফ স্টেক খেয়েছি এইসব। আমি কোথাও লিখিনি আমি গরুর মাংস খাই না, বা বলিনি  আপনারা গরুর মাংস খাবেন না, একজন প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিক, আর আমি প্রকৃতি প্রেমি বা প্রাণীপ্রেমি কি না সেটার প্রমাণ আমি কোথাও দিবো না। আমার ফেসবুকের একটি পোস্টেই তো আর প্রমাণ হবে না আমি কে?

এই অভিনেত্রী বলেন, অবশ্যই এই ছবিটি নিয়ে আমি আরও লিখবো, হয়তো কোন কবিতায় বা গল্পে ,বা অন্য কোথাও বা আমার পরবর্তী ক্যানভাসে। শিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমার দিকে ছুঁড়ে দেয়া সকল তির আমি সাদরে গ্রহণ করলাম।

ট্যাগ: বিনোদন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬