শিক্ষার্থীদের নিয়ে গানের অ্যালবাম করলেন ফাহমিদা

২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
ফাহমিদা নবী

ফাহমিদা নবী © সংগৃহীত

নিজে গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করাতেও পারদর্শী কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এবার  নিজের গানের স্কুল কারিগরির ১০ শিক্ষার্থীকে নিয়ে ১০টি মৌলিক গান করেছেন তিনি। যেগুলো শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, অ্যালবামের নাম ‘কারিগরি ২’। এর প্রতিটি গানই লিখেছেন ও সুর করেছেন ফাহমিদা নবী। এর আগে ২০১৭ সালে তিনি প্রকাশ করেছিলেন ‘কারিগরি’ নামের প্রথম অ্যালবামটি।

ফাহমিদা নবী বলেন, বেশ সময় নিয়ে গানগুলো করেছি। শিক্ষার্থীরাও মন-প্রাণ দিয়ে গেয়েছে। বর্তমানে চলছে ভিডিও চিত্র নির্মাণের কাজ। শেষ হলে সেগুলো নিয়ে বসবো পোস্ট প্রোডাকশনে।

কবে নাগাদ অ্যালবামটি প্রকাশ পাবে, জানতে চাইলে তিনি বলেন, মাসখানেকের মধ্যে গানগুলো আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। পরে অন্যান্য অনলাইন যে প্ল্যাটফরমগুলো রয়েছে, সেখানেও প্রকাশ করব।

রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬