আবারও এক হচ্ছেন তাহসান-মিথিলা!

১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
তাহসান-মিথিলা

তাহসান-মিথিলা © ফাইল ফটো

দেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় জুটি তাহসান-মিথিলা। অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিন সবখানেই তুমুল জনপ্রিয় ছিলেন। ভালবেসে বিয়ে করেছিলেন। তবে সেই সংসার টেকেনি। এতে ভক্তদের মনে কষ্টের সৃষ্টি হয়েছিল।

ভক্তদের সেই কষ্ট কিছুটা হলেও দূর হতে চলেছে। আবারও একসঙ্গে হতে চলেছেন এই দুই তারকা। একটি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজের নাম রাখা হয়েছে ‘বাজি’। যেখানে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। আর মিথিলা অভিয়ন করবেন সাংবাদিক হিসেবে।

বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত। তবে এর পর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার তাহসান এবং মিথিলা তাদের ভক্তদের জন্য দিলেন নতুন সুখবর। ফের এক হতে যাচ্ছেন এই দুই তারকা। আবারো তাদের একসঙ্গে দেখা যাবে। 

আরিফুর রহমানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং শেষ হয়ে গেছে। একটি ফোরস্টার হোটেলে দুই মাস এই ওয়েব সিরিজের শুটিং হয়েছে। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ওয়েব সিরিজটি মুক্তি পেতে পারে।

 
ট্যাগ: বিনোদন
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬