ট্রান্সজেন্ডার বিতর্কে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো রূপান্তর নাটক

১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
রূপান্তর নাটক

রূপান্তর নাটক © সংগৃহীত

ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনীত ‘রূপান্তর’ নাটক। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান। এরপর ট্রান্সজেন্ডার বিতর্কে সমালোচনার মুখে পড়ে নাটকটি। ফলস্বরূপ, মঙ্গলবার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়া।

আরও পড়ুন: ট্রান্সজেন্ডারভিত্তিক নাটকে বিজ্ঞাপন থাকায় দুঃখ প্রকাশ করল ওয়ালটন

সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। অন্য একটি পক্ষ দাবি করছে, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে।

এরইমধ্যে এই নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ভুল স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। তারা বলছে,তারা ভুলবশত বিজ্ঞাপন দিয়েছে এই নাটকে। 

বিষয়টি নিয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমার কাছে মনে হয়, হয়তোবা দর্শকেরা নাটকটির কনসেপ্ট বোঝেইনি।

নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে রিংকু বলেন, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিল। তাই হয়তো তারা সরিয়ে নিয়েছে। 

উল্লেখ্য, ফারহান আহমেদ জোভান ছাড়াও নাটকটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬