ডিগবাজি নয়, এবার ‘বিড়ি’ নিয়ে চমক দিলেন জায়েদ খান!

১৩ এপ্রিল ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

‘ডিগবাজি’ নয় এবার ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেল এ অভিনেতাকে।

এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন একটি গানের তালে তালে নাচতেও দেখা গেছে জায়েদকে। এতে ঝলমলে পোশাকে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন ঢালিউডের এ ভাইরাল হিরো।

জায়েদের নাচ এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকের মতে, ঈদের আনন্দের মধ্যে এ গান ভিন্ন স্বাদ যোগ করল।

গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।

এর আগে গত বছর মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার নামের প্রতিযোগিতার তৃতীয় সিজনের চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করতে ঢাকার গুলশান ক্লাবে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে উপস্থিত অন্যদের অনুপ্রাণিত করতে মঞ্চে দৌড়ে গিয়ে দুই হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি। পাশাপাশি দুই হাত প্রসারিত করে দিয়েছেন নাচও।

 
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬