আমাদের বিবাহবিচ্ছেদ ঘটেনি, সময় নিচ্ছি: বুবলী

০৯ এপ্রিল ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
শাকিব খান ও শবনম বুবলী

শাকিব খান ও শবনম বুবলী © সংগৃহীত

শাকিবের সঙ্গে বুবলীর বিবাহবিচ্ছেদ ঘটেনি বলে জানিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী নিজেই। শাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেছেন, আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল-বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল এবং সংবাদ সঠিক নয়।

ঈদকে সামনে রেখে টেলিভিশন চ্যানেল নাগরিক-এর ‘বলা না বলা’ অনুষ্ঠানে এসেছিলেন বাংলা সিনেমার এই জনপ্রিয় অভিনয় শিল্পী। অনুষ্ঠানটিতে সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বুবলী।

এ সময় শাকিব ও তার বিষয়ে তিনি আরও বলেন, আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে, আমি যখন চুপচাপ থাকি তখন চুপচাপ। আবার পরিবারের সঙ্গে থাকলে খুব কথা বলি। শাকিব খান কিন্তু সেটে চুপচাপ থাকেন। আবার যখন বন্ধুমহলে থাকেন তখন খুব আড্ডাবাজ। বিষয়টি আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে তার রাগ প্রচুর হলেও আমার রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন।

এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তরে অনুষ্ঠানে উঠে এসেছে বাংলা সিনেমার এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি। এছাড়া অপু বিশ্বাস ও আবরাম খান জয়কে নিয়েও নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী।
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় আসছে নায়িকার দুটি ছবি ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’। এর মধ্যে ধারণা করা হচ্ছে, সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পাবে ‘দেয়ালের দেশ’ ছবিটি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবি সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি। 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬