ভক্তদের দিকে বন্দুক তাকের ঘটনায় অনন্ত জলিলের দুঃখ প্রকাশ

০৩ এপ্রিল ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
অনন্ত জলিল

অনন্ত জলিল © ফাইল ছবি

অনন্ত জলিল প্রযোজনা ও অভিনয়ের সাথে সফল ব্যবসায়ী অনন্ত জলিল। দীর্ঘদিন ধরেই তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত তিনি। সেই ধারাবাহিকতায় গত ৩০ মার্চ রাজধানীর নিউ মার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুমের উদ্বোধন করেন এ তারকা। তবে শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে এদিন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা জানালেন গুরুতর অভিযোগ। অনুষ্ঠানে নিয়োজিত নিরাপত্তাকর্মী নাকি খুবই খারাপ ব্যবহার করেছে ভক্তদের সঙ্গে। তাদের দাবি―নায়কের সঙ্গে থাকা বডিগার্ড বন্দুক তাক করেছেন তাদের দিকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শেয়ার করে সব ভক্তদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল।

সেখানে তিনি বলেন, ‘আমি ভিডিওটা দেখে খুবই মর্মাহত এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জানাতে চাই আমার সঙ্গে আমার পার্সোনাল বডিগার্ড ব্যতীত অন্য কোনো গার্ড ছিল না। আমার সঙ্গে শুধু আমার একজন বডিগার্ড ছিল। তার নাম মো. সাদাত। যেই আপনাদের সঙ্গে এ রকম ব্যবহার করুক না কেন তার জন্য আমি সত্যিই মর্মাহত। আমি যেখানেই যাই না কেন জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমার গার্ডদের আগে থেকে নির্দেশ দেওয়া থাকে। আমি কখনই সাধারণ মানুষের থেকে আলাদা কেউ না।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। কারণ আমি সবাইকে ভালোবাসি এবং সবাইকে নিয়ে পথ চলতে চাই। নিউমার্কেটের যেসব ভাই ও বোনেরা যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি কথা দিচ্ছি আমি অতি শীঘ্রই আবার নিউমার্কেটে আসব এবং আপনাদের সঙ্গে দেখা করব, ইনশাআল্লাহ।’

 
ট্যাগ: বিনোদন
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬