২৩ বছর বয়সেই মাকে হারালেন চিত্রনায়িকা পূজা চেরি

২৪ মার্চ ২০২৪, ১২:১৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
পূজা চেরি ও তার মা

পূজা চেরি ও তার মা © সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রয় মারা গেছেন। রোববার সকাল ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। 

আব্দুল আজিজা বলেন, ঝর্ণা আন্টি (পূজা চেরির মা) দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ সকাল ১১ টার দিকে তিনি মারা যান। পূজা চেরি সকলের নিকট তার মায়ের আত্মার শান্তি কামনা কামনা করেছেন। 

আব্দুল আজিজ জানান, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। ৭ দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ বাসায় তিনি মারা যান।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬