চলেই গেলেন অভিনেতা পার্থসারথি দেব

২৩ মার্চ ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
পার্থসারথি দেব

পার্থসারথি দেব © সংগৃহীত

বিগত ৪২ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা অভিনেতা পার্থসারথি দেব। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রর ফেসবুক পোস্ট থেকে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গুণী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে পশ্চিম বাংলার আর্টিস্ট ফোরাম। তাদের পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে মৃত্যু হয় তার।

বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘তার প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ টেকনিশিয়ানস স্টুডিওতে দুপুর ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সে সময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন।

বিবৃতিতে সই করেছেন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থসারথি। তার ফুসফুসে সংক্রমণ ছিল। দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থসারথি দেব।

দীর্ঘ ৪০ বছর পশ্চিম বাংলার বিনোদনজগতে জড়িত ছিলনে পার্থসারথি দেব। বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকসহ ২০০টির বেশি ছবিতে কাজ করেছেন অভিনেতা পার্থসারথি দেব। নাটকের মঞ্চেও ছিল তাঁর সাবলীল অভিনয়।

‘চুনি-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’ থেকে ‘প্রেম আমার’সহ একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায়। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও তিনি অভিনয় করেছিলেন।

গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’তেও তাকে দেখা গেছে। এ ছাড়া গত বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘রক্তবীজ’–এ অভিনয় করেছেন তিনি। যার ফলে দর্শকের মধ্যে বেশ পরিচিত ছিলেন তিনি।

আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে দুই জেলায়
  • ২০ জুন ২০২৬
চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া
  • ২০ জুন ২০২৬
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা, স্বামী ও সৎ বাবা কারাগারে
  • ২০ জুন ২০২৬
রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্…
  • ২০ জুন ২০২৬
হাইতির বিপক্ষে প্রথমার্ধে গোল উৎসবে ব্রাজিল
  • ২০ জুন ২০২৬
কুনহার জোড়া গোলের পর ভিনিসিয়ুসের গোল
  • ২০ জুন ২০২৬